Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - অর্থনীতি -  ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ

     ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • May ২০, ২০২৬
    • ১২:০৭ পিএম
     ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ

    এক দশকের মধ্যে (২০৩৪ সালের মধ্যে) বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনায় কিছু সংশোধন আনার পাশাপাশি সেখানে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করা হবে।

    এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও অভিযোগের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রাণির শিকার না হন, সে বিষয়টিও দেখা হচ্ছে। তারা ন্যায় বিচার পাবেন।

    বিএনপি সরকারের প্রথম ৯০ দিনের কার্যক্রম তুলে ধরতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন কক্ষে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান।

    তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের মূল লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গঠন করা। এ লক্ষ্য অর্জনে খাতভিত্তিক পরিকল্পনা নেয়া হয়েছে। রপ্তানিমুখী শিল্পে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে। আগামী পাঁচ বছরে জনপ্রশাসনে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কাজ চলছে।

    জহির উদ্দিন স্বপন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির মধ্যেও সরকার দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।

    দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে দ্বিতীয় রিফাইনারি ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার আশা করে, এর পরীক্ষামূলক কার্যক্রম ২০২৯ সালে শুরু হবে।

    শিক্ষাখাতে নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দেশে ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এছাড়া ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং সবার জন্য কারিগরি শিক্ষা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

    মন্ত্রী স্বপন বলেন, আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণের পাইলট প্রকল্প চালু হবে।

    তিনি বলেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এবং আগামী ১৮০ দিনের মধ্যে ২,০৩৩ টি কারিগরি ও ৮,২৩২ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই-এর সুবিধা পৌঁছে দিতে পারবে সরকার।

    স্বাস্থ্যখাতে সরকারের নেয়া উদ্যোগের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার হাম ও টিকা সংকট মোকাবিলায় বড় পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করেছে। ইতোমধ্যে ইউনিসেফকে ৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

    তিনি বলেন, ইউনিসেফ ১০ জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। ২ কোটি ২৪ লাখ ভিটামিন এ ক্যাপসুল দ্রুত এসে পৌঁছাবে।

    এছাড়া দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

    পরিবহন ও নগর ব্যবস্থাপনার বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে স্মার্ট পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য পৃথক বাস সার্ভিস এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর কাজও এগিয়ে চলছে। ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে এআই-বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২৫টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরার মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম শুরু হয়েছে।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন এবং নিজস্ব গাড়ি ও ব্যক্তিগত খরচে জ্বালানি ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় কমানোর ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উন্নত চিকিৎসার জন্য আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৯২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৬০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা ও অন্যান্য যাবতীয় খরচ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বহন করেছে। সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা সহায়তা দেয়া হচ্ছে।

    তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সরকারের প্রথম ৯০ দিন অতিক্রম করেছি। দেশের অর্থনীতিকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

    তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনায় কিছু সংশোধন আনার পাশাপাশি সেখানে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করে নতুনভাবে প্রকল্পটি উপস্থাপন করা হবে।

    তিনি বলেন, আমি যৌথ নদী কমিশনের (জেআরসি) একজন উপদেষ্টা হিসেবে বিষয়টি ক্লিয়ার করতে চাই। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে আলোচনা হয়েছে, সেখানে মূল প্রশ্ন ছিল-শুধু ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ নয়, শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের ব্যবস্থাও থাকতে হবে। বর্তমানে তিস্তা মহাপরিকল্পনায় নদীকে প্রায় ৮০০ মিটার প্রশস্ততায় সীমিত করা, ড্রেজিংয়ের মাধ্যমে গভীরতা বৃদ্ধি এবং তীর সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। তবে এসব উদ্যোগ মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধে কেন্দ্রিত।

    তিনি বলেন, তিস্তা অববাহিকায় ভাঙন একটি বড় সমস্যা, বন্যাও বড় সমস্যা। কিন্তু পরিকল্পনায় পদ্মা ব্যারাজের মত পানি ধরে রাখার কোনো কার্যকর অপশন ছিল না। অথচ শুষ্ক মৌসুমে তিস্তায় পানির সংকট প্রকট হয়ে পড়ে।

    প্রধানমন্ত্রী যথার্থভাবেই প্রশ্ন তুলেছেন, যদি পদ্মা ব্যারাজে বর্ষার পানি ধরে রেখে তা শুকনো মৌসুমে কাজে লাগানোর ব্যবস্থা করা যায়, তাহলে তিস্তায় কেন সেই চিন্তা থাকবে না। এ কারণে বিদ্যমান প্রকল্পে পানি সংরক্ষণ ও ব্যবহারের নতুন ব্যবস্থা অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনাটি সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান।

    প্রকল্প নিয়ে তিনি আরো বলেন, এ কারণেই কিছুটা সময় লাগছে। আমরা আশা করছি, জনগণ বুঝতে পারবেন-এটি জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্য আরো কার্যকর ও ব্যাপক প্রকল্প হিসেবে নেয়া হচ্ছে।

    প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে- তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে। এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে।

    তিনি বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কী? আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেয়া হবে। তাতে তার মৃত্যুদ-াদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদ- হওয়াও কিন্তু ইনসাফ যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি।

    জাহেদ উর রহমান বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে-এর মধ্যে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে।  সেগুলোর কিছু ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উস্কানির বিষয় রয়েছে বলে মনে করেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষেত্রে তার প্রকৃত অপরাধের বিচারই হওয়া উচিত।

     

    আরো পড়ুন: হঠাৎ প্রকাশ্যে আওয়ামী লীগ কিসের ইঙ্গিত?

     

    তিনি আরো বলেন, রাষ্ট্র ও সরকার নিশ্চিত করতে চায় যে, কেউ যদি প্রকৃতপক্ষে অপরাধী হন, তবে তার সঠিক বিচার হবে। একইভাবে কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে বা হয়রানিমূলকভাবে মামলা হয়ে থাকে, তাহলে সেটি নিয়েও সরকার কথা বলছে। তিনি বলেন, সরকারের অবস্থান হলো ন্যায়বিচার নিশ্চিত করা এবং কেউ যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটি নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি সংশ্লিষ্টরা সঠিকভাবে বুঝতে পারবেন।

    এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সম্পাদকদের একটি অংশ সেদিনের আলোচনায় উল্লেখ করেছেন যে যারা মিথ্যা মামলার অভিযোগ তুলেছেন, তাদের মধ্যেই অনেকে আবার অপসাংবাদিকতার বিষয়টিও স্বীকার করেছেন। তাদের মতে, এ ধরনের অপসাংবাদিকতার কারণে দেশে বিভিন্ন সময় অরাজকতা তৈরি হয়েছে।

    তিনি বলেন, সমস্যা হলো-বর্তমানে অপসাংবাদিকতাকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করার মতো সুস্পষ্ট আইনগত কাঠামো নেই। ফলে যেসব ঘটনায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে, অনেক সময় তারা ভিন্ন আইন ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছে। এতে প্রকৃত অপরাধকে যথাযথ আইনি কাঠামোর মধ্যে আনা সম্ভব হচ্ছে না।

    তিনি বলেন, আমি বিনীতভাবে বলতে চাই, একদিকে যেমন মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের রক্ষা করার বিষয় আছে, তেমনি অপসাংবাদিকতার কারণে যে নৈরাজ্য তৈরি হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত অপরাধে যারা জড়িত, তাদের বিষয়েও আলোচনায় এসেছে। কিন্তু এসব বিষয়কে সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনার ঘাটতি রয়েছে।

    তিনি জানান, এ বিষয়ে সরকার পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তথ্যমন্ত্রী বলেছেন, কমিশন গঠনের পর প্রচলিত আইনের আওতায় এসব তৎপরতাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় এবং আইনগতভাবে এসব অপরাধকে কীভাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব-সেই বিষয়ে কমিশন কাজ করবে।

    আরো পড়ুন: আসছে হাজার হাজার কোরবানির পশু: এবার দাম কমবে নাকি বাড়বে?

    • ট্রিলিয়ন ডলার, ডেইলি নিউজ, তথ্যমন্ত্রী, বাংলাদেশর অর্থনীতি, শীর্ষ সংবাদ

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.