Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - খেলা - ডিসেম্বরে ভারতে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ

    ডিসেম্বরে ভারতে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • May ১৯, ২০২৬
    • ৮:৫৭ পিএম
    ডিসেম্বরে ভারতে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ

    অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ম্যাচ এবার ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা এগিয়ে চলছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ভারতের চেন্নাই শহরের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। ডিসেম্বরের মাঝামাঝিতে এই ম্যাচ আয়োজনের কথা বিবেচনায় রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

    ভারতের বিশাল ক্রিকেট বাজারকে লক্ষ্য করেই এমন উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনাও চলছে।

    সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল চেন্নাই সফর করে স্টেডিয়াম পরিদর্শন করেছে এবং আইপিএলের একটি ম্যাচও গ্যালারিতে বসে উপভোগ করেছে। সেই সময় তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

    ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্পর্ক আরো শক্তিশালী করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে।

    এই উদ্যোগে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোও ইতিবাচক সাড়া দিয়েছে। ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে দলের সমর্থক গোষ্ঠী বাড়ানোর জন্য এটি একটি বড় সুযোগ। একই সঙ্গে তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

    মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের মতো দলগুলোও চেন্নাইয়ে ম্যাচ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। বিগ ব্যাশের ১৬তম আসরের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ হয়নি। সাধারণ নিয়ম অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়ে জানুয়ারির শেষ পর্যন্ত চলে এই লিগ।

    গত আসরের চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স থাকায় উদ্বোধনী ম্যাচে তাদের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের প্রতিপক্ষ হিসেবে সিডনি থান্ডার অথবা মেলবোর্ন রেনেগেডসের নাম আলোচনায় রয়েছে।

    তবে ভারতীয় ভেন্যুতে ম্যাচ আয়োজন নিয়ে কিছু জটিলতাও রয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট না থাকায় খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণ করতে হবে। মেলবোর্ন বা সিডনি থেকে দিল্লি কিংবা বেঙ্গালুরু হয়ে চেন্নাই পৌঁছাতে সময় লাগবে প্রায় ১১ থেকে ১৩ ঘণ্টা।

    এই দীর্ঘ যাত্রা ও খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি মাথায় রেখে চূড়ান্ত সূচি নির্ধারণ করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, সব দিক বিবেচনা করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

    • ডেইলি নিউজ, বিগ ব্যাশ লিগ

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.