প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন—যেন দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়।
শনিবার (২১ মার্চ) রাজধানীর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, দেশের মানুষ যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বিভিন্ন আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর ও কাঙ্ক্ষিত দেশ গড়তে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্য অর্জনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।