Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - রাজনীতি - ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার-প্রধানমন্ত্রী

    ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার-প্রধানমন্ত্রী

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • March ১২, ২০২৬
    • ৯:২৩ পিএম
    ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার-প্রধানমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই কার্য উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এসব কমিটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

    এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজে কার্য উপদেষ্টা ও সংসদ কমিটির ঘোষণা দেন। অন্যদিকে বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

    সংসদ পরিচালনায় নীতিনির্ধারণী এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কমিটির সদস্যরা হলেন— সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে জয়নাল আবদিনকে।

    কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন— মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, ড. এম ওসমান ফারুক ও এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

    এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে অধ্যাদেশগুলো উত্থাপন করেন। তালিকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ ২০২৫, জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬ এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে।

    বিশেষ অধিকার সম্পর্কিত কমিটির সভাপতিও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম। এই কমিটিতে বিরোধী দল থেকে আরও একজন সদস্য পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে।

    সংসদ ও বেসরকারি সদস্য বিল কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সদস্য হিসেবে আছেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ও কায়ছার আহমদসহ ১১ জন।

    বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব কমিটির সভাপতি হয়েছেন মো. শাহজাহান। সদস্যরা হলেন— আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, তাহসিনা রুশদী ও আখতার হোসেন প্রমুখ।

    সংসদীয় কার্যসূচিতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন এবং বাংলাদেশ ব্যাংক সংশোধন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাসের অপেক্ষায় রয়েছে।

    • তারেক রহমান, প্রধানমন্ত্রী, শীর্ষ সংবাদ, সংসদ

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.