প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)-এর আয়োজনে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় রয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ২০২৬ কবে প্রকাশ হবে?
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। যদিও প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্য ছিল, তবে খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।
জানা গেছে, ১৪ মে ২০২৬-এর আশেপাশে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা পিছিয়েছে। বর্তমানে খাতা মূল্যায়নের কাজ চলমান রয়েছে এবং মে মাসের শেষার্ধে বা ঈদের আগেই ফল প্রকাশ হতে পারে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি ও অংশগ্রহণ
ছরের ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পরীক্ষার বিষয়গুলো ছিল- বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞানসহ অন্যান্য বিষয়। প্রায় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এর মধ্যে— সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী: প্রায় সাড়ে ৫ লাখ, বেসরকারি/কিন্ডারগার্টেন শিক্ষার্থী: প্রায় ৯০ হাজার। এছাড়া, বৃত্তি প্রদানের ক্ষেত্রে সরকারি শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি/কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা রাখা হয়েছে।
কতজন শিক্ষার্থী বৃত্তি পাবে?
সাধারণত প্রতি বছর প্রায় ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে।ট্যালেন্টপুল (মেধা তালিকা) বৃদ্ধি পাবে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী। বেশি হারে মাসিক ভাতা পাবে। প্রায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। নির্ধারিত মাসিক ভাতা প্রদান করা হয়।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী—ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি: মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা।মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা। এই ভাতা সাধারণত অষ্টম শ্রেণি পর্যন্ত চালু থাকে।
উল্লেখ্য, বৃত্তি প্রদানের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের অনুপাত ৫০:৫০ রাখা হয় এবং সম্পূর্ণ ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হয়।
কীভাবে দেখবেন ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬?
অনলাইনে রোল নম্বর দিয়ে রেজাল্ট চেক
সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে ফলাফল দেখা। ধাপগুলো অনুসরণ করুন: DPE-এর ফলাফল ওয়েবসাইটে প্রবেশ করুন, পরীক্ষার বছর নির্বাচন করুন (প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫), নিজের রোল নম্বর লিখুন, Submit বাটনে ক্লিক করুন। এরপর ফলাফলে দেখা যাবে: ট্যালেন্টপুল, সাধারণ বৃত্তি, অথবা অযোগ্য। জেলা ও উপজেলা ভিত্তিক PDF মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।
এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার উপায়
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন: DPE <স্পেস> রোল নম্বর, তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি SMS-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে। উদাহরণ: DPE 123456।
ফলাফল দেখার সময় রোল নম্বর সঠিকভাবে লিখুন। সার্ভার ব্যস্ত থাকলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। ভুয়া লিংক ও প্রতারণা থেকে সতর্ক থাকুন।