বাংলা গানের জগতে নতুন মাত্রা যোগ করতে প্রকাশিত হয়েছে নতুন গান ‘আম পাতা জোড়া জোড়া’।
জনপ্রিয় শিল্পী সৈয়দ অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মাঝে কৌতূহল তৈরি করেছে। রোমান্টিক আবহ, আধুনিক সুর ও নান্দনিক ভিডিও নির্মাণে গানটি ভক্তদের মন জয় করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও কণা। তাদের কণ্ঠের মেলবন্ধন গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। গানের কথায় রয়েছে প্রেম, অনুভূতি ও হৃদয়ের আবেগের এক মিষ্টি প্রকাশ, যা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। অন্যদিকে গানটির সুর করেছেন সৈয়দ অমি নিজেই।
সংগীতায়োজনে রয়েছে আন্তর্জাতিক ছোঁয়া। গানটির মিউজিক করেছেন কেডি (KD, Mumbai), যা গানে আধুনিকতার নতুন মাত্রা যুক্ত করেছে। পাশাপাশি ভিডিওতেও রয়েছে চমৎকার ভিজ্যুয়াল উপস্থাপনা।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সৈয়দ অমি ও জনপ্রিয় অভিনেত্রী আঁচল আঁখি । তাদের অনস্ক্রিন উপস্থিতি গানের গল্পকে আরও জীবন্ত করে তুলেছে। ভিডিওটির পরিচালনার দায়িত্বও পালন করেছেন সৈয়দ অমি, যা তার বহুমাত্রিক প্রতিভারই আরেকটি উদাহরণ।
ভিডিওগ্রাফিতে ছিলেন আশিক। ভিডিও সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন এস. এম. তুষার । এছাড়া জাবির আবদুল্লাহর ভিজ্যুয়াল গ্রাফিক্স ভিডিওটিকে আরও আকর্ষণীয় করেছে।
গানটির নৃত্য পরিচালনা করেছেন মো. মনজুর আহেমাদ এবং ডান্স স্টেপে ছিলেন রোহান বিল্লাল । মেকআপে ছিলেন আঁচল আঁখি, আর পোস্টার ডিজাইন করেছেন মোয়াজ্জেম হোসেন।
বিশেষ আকর্ষণ হিসেবে, গানটির শুটিং লোকেশন ছিল লন্ডন, যা ভিডিওতে আলাদা ভিজ্যুয়াল সৌন্দর্য এনে দিয়েছে। গানটির প্রযোজকও সৈয়দ অমি, আর এটি প্রকাশিত হয়েছে ‘Syed Omy Official’ ব্যানারে।