Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - বিশ্ব - থালাপতি বিজয়: নির্বাচন, রাজনীতি ও ব্যক্তিজীবন এক নজরে

    থালাপতি বিজয়: নির্বাচন, রাজনীতি ও ব্যক্তিজীবন এক নজরে

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • May ৫, ২০২৬
    • ৭:৫৮ পিএম
    থালাপতি বিজয়: নির্বাচন, রাজনীতি ও ব্যক্তিজীবন জেনেনিন এক নজরে

    দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় বর্তমানে শুধু চলচ্চিত্র নয়, রাজনীতির অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বহু বছর ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা এখন নতুন পরিচয়ে হাজির—একজন উদীয়মান রাজনৈতিক নেতা হিসেবে।

    তার জনপ্রিয়তা, প্রভাব এবং ভক্তদের বিশাল সমর্থন তাকে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরছে।  ২৩৪ আসনের বিধানসভায় ১০৭টিতে জয় পেয়েছে তাঁর দল টিভিকে। এখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন।

    একক দল হিসেবে টিভিকে এই সংখ্যায় পৌঁছাতে না পারলেও সবচেয়ে বেশি আসন তাদেরই হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিভিকে সরকার গঠন করতে না পারলেও অন্য এক বা একাধিক দলের সমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ বিজয়ের সামনে থাকছে। শেষ পর্যন্ত সেটা হলে ৪৯ বছরের মধ্যে তামিলনাড়ুতে প্রথম চলচ্চিত্র তারকা থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তিনি।

    খালাপতি বিজয়ের পরিচয়

    চন্দ্রশেখরন জোসেফ বিজয় (জন্ম ২২ জুন ১৯৭৪) একজন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ, যিনি ২০২৬ সাল থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী-মনোনীত হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি তামিলগা ভেট্রি কাজাগাম দলের প্রতিষ্ঠাতা ও নেতা, যেটি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবারেই একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় । তামিল সিনেমায় তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে বিজয় প্রধান অভিনেতা হিসেবে ৬৯টি ছবিতে অভিনয় করেছেন এবং তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম বাণিজ্যিকভাবে সফল অভিনেতা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হন এবং তার বেশ কয়েকটি ছবি সর্বোচ্চ আয়কারী তামিল ছবির তালিকায় স্থান করে নিয়েছে। তার পুরস্কার এবং মনোনয়নের তালিকায় উল্লেখিত তথ্য অনুযায়ী, তিনি অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

    যেভাবে রাজনীতিতে আসেন খালাপতি বিজয়

    একজন অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপ দেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা দেন, সিনেমা ছেড়ে তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। তার পেছনে কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন ছিল না, কোনো রাজনৈতিক পারিবারিক পরিচয় ছিল না, এমনকি বহু বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা ডিএমকে বা এআইএডিএমকের সঙ্গেও কোনো জোট ছিল না। দল গঠনের পর থেকে নির্বাচন পর্যন্ত দুই বছরে টিভিকে যা কিছু করেছে, তার সব চমকপ্রদ না হলেও বাস্তবভিত্তিক ছিল। ২৩৪টি আসন জুড়ে বুথভিত্তিক সংগঠন গড়ে তোলা, ২০২৪ সালের অক্টোবরে বিক্রাভান্ডিতে বিশাল জনসমাগমে দলীয় সম্মেলন করা, এবং এমন একটি ইশতেহার তৈরি করা। তার ইশতেহার ছিল অবহেলিত মানুষের জন্য। বিজয়ের লক্ষ্য ছিল নারী, শিক্ষার্থী, নতুন ভোটার ও দিনমজুররা।

    থালাপতি বিজয় এর ধর্ম কি

    দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। তার বাবা এস এ চন্দ্রশেখর খ্রিষ্টান ভেল্লালার এবং মা শোভা চন্দ্রশেখর হিন্দু। তিনি খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন, তবে ব্যক্তিগত জীবনে তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ২০২৫ সালের ৭ মার্চ নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (TVK) এর আয়োজিত ইফতার পার্টিতে টুপি পরে ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়।

    খালাপতি বিজয়ের মাসিক আয় বা সম্পদের ধারণা

    হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬০৩ কোটি রুপি। বিজয়ের স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে বড় অংশই অস্থাবর—প্রায় ৪০৪ দশমিক ৫৮ কোটি রুপি। বাকি ১৯৮ দশমিক ৬২ কোটি রুপি স্থাবর সম্পদ। তাঁর সম্পদের তালিকায় রয়েছে কোদাইকানালে কৃষিজমি আর চেন্নাইসহ বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি। নগদ অর্থ হিসেবে হাতে রয়েছে প্রায় দুই লাখ রুপি। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন হিসাবে জমা রয়েছে ২১৩ কোটির বেশি। সোনা-রুপার অলংকারও আছে—মোট ৮৮৩ গ্রাম, যার মূল্য প্রায় ১৫ লাখ রুপি। বিলাসবহুল গাড়ির তালিকাও কম দীর্ঘ নয়। তাঁর সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ, টয়োটার কয়েকটি বিলাসবহুল গাড়ি। ২০২৪-২৫ অর্থবছরে বিজয়ের মোট আয় ছিল ১৮৪ দশমিক ৫৩ কোটি রুপি। তাঁর আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে স্বনিযুক্ত কাজ, সুদের আয় এবং সম্পত্তি থেকে ভাড়া।

    খালাপতি বিজয়ের স্ত্রী সম্পর্কে তথ্য

    বিজয়ের স্ত্রী সংগীতাও আলাদাভাবে নিজের সম্পদের হিসাব দিয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ দশমিক ৭৬ কোটি রুপি। এর মধ্যে অস্থাবর সম্পদ ১৫ দশমিক ৫১ কোটি এবং স্থাবর সম্পদ ২৫ লাখ রুপির।

    খালাপতি বিজয়ের পড়াশোনা 

    শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে বিজয় উল্লেখ করেছেন, ১৯৮৯ ও ১৯৯১ সালে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণি পাস করেন। পরে বিএসসি পড়তে ভর্তি হলেও সেই পড়াশোনা শেষ করেননি।

    আরো পড়ুন: তিস্তা থেকে সীমান্ত হত্যা: নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত?

    • ডেইলি নিউজ, থালাপতি বিজয়, শীর্ষ খবর, শীর্ষ সংবাদ, সবশেষ খবর

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.