Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - জাতীয় - নতুন বাস ভাড়ার তালিকা

    নতুন বাস ভাড়ার তালিকা

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • April ২৩, ২০২৬
    • ৩:২২ পিএম
    নতুন বাস ভাড়ার তালিকা

    ইরানকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়াও সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

    ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

    এছাড়া ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন (ডিটিসি) এলাকার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪৩ পয়সা হয়েছে। নতুন হারে নগর পরিবহনে ভাড়া বেড়েছে প্রায় ৪.৫ শতাংশ এবং দূরপাল্লার ক্ষেত্রে বেড়েছে ৫.১ শতাংশ।

    বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ নতুন ভাড়া কাঠামোর ঘোষণা দেন। তিনি জানান, ন্যূনতম ভাড়া—৮ টাকা ও ১০ টাকা—অপরিবর্তিত থাকবে এবং তা বাড়ানো হয়নি। ঘোষণার দিন থেকেই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সরবরাহ সংকট তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দুমাস আগেই বেড়েছে। তারপরও সরকার দেশের বাজারে ভর্তুকি দিয়ে আগের দামে তেল বিক্রি চালিয়ে আসছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরিস্থিতি নাজুক হয়ে ওঠায় গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসে।

    প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

    এরপর বাস ভাড়া পুনর্নির্ধারণের জন্য রোববার রাতে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেখানে দূরপাল্লা ও মহানগরের চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়া হয় মালিকদের তরফে।

    সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠকের পরও সমঝোতা না হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

    তিনি বলেন, “ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে। চট্রগ্রাম, আন্তঃজেলা ও মহানগর সকল ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে ডিটিসি (ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন) এলাকাতেও এই বৃদ্ধি প্রযোজ্য হবে।

    তেলের দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট ফর্মুলা আগে থেকেই রয়েছে। সেই ফর্মুলা অনুসারেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

     

    পরিবহন ধরন পুরনো ভাড়া (প্রতি কিমি) নতুন ভাড়া (প্রতি কিমি) বৃদ্ধি
    ঢাকা ও চট্টগ্রাম মহানগর ২.৪২টাকা ২.৫৩ টাকা +০.১১ টাকা
    দূরপাল্লা বাস ২.১২ টাকা ২.২৩ টাকা +০.১১ টাকা
    ডিটিসি এলাকা ২.৩২ টাকা ২.৪৩ টাকা +০.১১ টাকা

    • ডেইলি নিউজ, নতুন বাস ভাড়া তালিকা

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.