Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - বিশ্ব - বনবাস থেকে ফিরে এলো পলাতক নেকড়েটি         

    বনবাস থেকে ফিরে এলো পলাতক নেকড়েটি         

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • April ১৭, ২০২৬
    • ৯:৩৩ পিএম
    বনবাস থেকে ফিরে এলো পলাতক নেকড়েটি

    এটি কোনো সিনেমার কাহিনী নয়, নয় কোনো মানুষের ঘটনা। একদিকে ভয়-আতঙ্ক, অন্যদিকে ধৈর্য্য আর সচেতনতা। এ এক নেকড়ের কাহিনী যে কিনা পালিয়ে যাওয়ার নয় দিন পর ফিরে এলো নিজের চিরচেনা চিড়িয়াখানায়। নয় দিন ধরে আতঙ্কের নাম ছিল সেই নেকড়েটি, যার গল্প এখন মানুষের মুখে মুখে। আতঙ্কে স্থানীয় প্রশাসন স্কুল বন্ধ রাখার পাশাপাশি লোকজনকে বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করে।

    ঘটনার শুরু হয় এক সপ্তাহেরও বেশি আগে, যখন হঠাৎ করেই শহরের একটি চিড়িয়াখানা থেকে নেকড়েটি উধাও হয়ে যায়। বলছি দক্ষিণ কোরিয়ার দেজন শহরের ‘ও-ওয়ার্ল্ড’ চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া নুকগু নামের সেই নেকড়েটির কথা। গত ৮ এপ্রিল চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ নেকড়ে।

    সকালে নিয়মিত পরিদর্শনের সময় দেখা যায় খাঁচায় একটি নেকড়ে কম রয়েছে। এর পর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ওই নেকড়েটি খাঁচার নীচের দিকের মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে চম্পট দিয়েছে। ঘটনার পরেই স্থানীয় সংবাদমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওই নেকড়েটিকে শহরেরই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। যা সাধারণ মানুষের মনে শঙ্কার তৈরি করে।

    এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। প্রায় ১৫ লাখ মানুষের বসবাস এই শহরে। নেকড়েকে ধরতে মাঠে নামে শত শত উদ্ধারকর্মী, পুলিশ আর সামরিক বাহিনীর সদস্যরা। নেকড়েটিকে খুঁজে বের করতে পুলিশ, দমকল এবং সেনাবাহিনী মিলিয়ে ৩০০-র বেশি কর্মী তল্লাশি অভিযান চালায়। আকাশে ওড়ানো হয়েছে ড্রোন ক্যামেরা। বছর দুয়েকের এই নেকড়েটির ওজন প্রায় ৩০ কেজি।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন খোলার আগে প্রতিটি খাঁচা পরীক্ষা করা হয়। কিন্তু সেদিন একটি নেকড়েকে খুঁজে পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, সেটি খাঁচার নিচের মাটি খুঁড়ে পালিয়ে গেছে।

    অবশেষে ৯ দিন পর শহরের একটি ইন্টারচেঞ্জের কাছ থেকে চেতনানাশক ডার্ট ব্যবহার করে তাকে ধরা হয়। নেকড়েটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাকে নিরাপদেই ও-ওয়ার্ল্ড চিড়িয়াখানায় ফিরিয়ে নিয়ে নেয়া হয়েছে।

    আরো পড়ুন: হরমুজ খুলে দেয়ার ঘোষণায় কমলো তেলের দাম

    • আলোচিত খবর, আলোচিত সংবাদ, ডেইলি নিউজ, পলাতক নেকড়েটি

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.