Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - বিশ্ব - ইরান যুদ্ধে নতুন মোড়, আমিরাতের যুদ্ধ প্রস্তুতি! 

    ইরান যুদ্ধে নতুন মোড়, আমিরাতের যুদ্ধ প্রস্তুতি! 

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • April ১, ২০২৬
    • ৮:০০ পিএম
    ইরান যুদ্ধে নতুন মোড়, আমিরাতের যুদ্ধ প্রস্তুতি!

    ইরান যুদ্ধের সময় যত গড়াচ্ছে ততই ভারী হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশি যেন এক আগ্নেয়গিরির মোহনায় দাঁড়িয়ে। নতুন করে আরো জটিল মোড় নিতে যাচ্ছে চলমান এ সংঘাত ।

    কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে এবং এটি পুনরায় সচল করার লক্ষ্যে সরাসরি যুদ্ধে যোগ দেয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই পদক্ষেপ নিলে ইরানের হামলার শিকার আমিরাত প্রথম পারস্য উপসাগরীয় দেশ হিসেবে যুদ্ধে জড়িত হবে।

    হরমুজ প্রণালি উন্মুক্ত করতে কেবল সামরিক প্রস্তুতিই নয়, প্রয়োজনীয় সামরিক শক্তি ব্যবহারের বৈধতা পেতে দেশটি এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘সবুজ সংকেত’ বা অনুমোদনের অপেক্ষা করছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার অনুমোদন পেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উত্থাপনের দিকে এগোচ্ছে আমিরাত।

    হরমুজ প্রণালী সচল রাখা এবং ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করাই এই উদ্যোগের লক্ষ্য। কূটনৈতিক পর্যায়ে আমিরাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে, যাতে একটি জোট গঠন করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা যায়।

    হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে বর্তমানে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে। আমিরাতের এই কৌশলী অবস্থান মূলত যুদ্ধের জন্য তাদের প্রস্তুতিরই একটি পরোক্ষ ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

    তবে বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ও চীন এই ধরনের প্রস্তাবে বাধা দিতে পারে। তারপরও প্রস্তাব পাস না হলেও আমিরাত সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এর মধ্যে সমুদ্রের মাইন অপসারণসহ বিভিন্ন সহায়ক সামরিক কার্যক্রম থাকতে পারে

    এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর প্রথমদিন থেকেই আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সামহা এবং কাতারের রাজধানী দোহায় বড় বড় বিস্ফোরণ ঘটছে।

    এছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ইরানের ড্রোন হামলার পর দেশের গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম, সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

    আরো পড়ুন: যুদ্ধের পরিণতি নিয়ে ইরানের কঠোর বার্তা

    • আমিরাত, ইরান ইসরায়েল যুদ্ধ আপডেট, ডেইলি নিউজ, শীর্ষ সংবাদ, হরমুজ প্রণালী

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.