ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। এই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দুই ফরম্যাটের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ম্যাট ফিশার দুই ফরম্যাটেই জায়গা পেয়েছেন। উইল ও’রুর্ক আছেন ওয়ানডে দলে, আর ব্লেয়ার টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
এদিকে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এই সিরিজে খেলছেন না। আইপিএলে অংশ নেওয়ার কারণে তিনি বিশ্রামে রয়েছেন। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।