ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আকস্মিক ভাবেই জীবনটা বিনাশ করে দিলেন। কেন বা কী কারণে এই পথ তিনি বেছে নিলেন। সব কিছুর উত্তর ঘাটতে গিয়ে সামনে এলো তার ব্যক্তিগত জীবনের এক অন্ধকার চিত্র। ইকরার এই বিদায় কেবল সাধারণ মৃত্যু হিসেবে দেখছেন না নেটিজেনরা।
নেটিজেনদের ধারণা দাম্পত্য কলহ এবং আলভীর সহশিল্পী তিথির সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জনই ইকরাকে এই চরম পথে ঠেলে দিয়েছে। ঘটনার কয়েক দিন আগে জাহের আলভী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।”সে পোস্টে ইকরার করা মন্তব্যটি এখন সবচেয়ে বেশি আলোচনায়।
ইকরাম লিখেছিলেন, “অভিনন্দন। ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমীন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছ কেন?”
জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির ঘনিষ্ঠতার গুঞ্জন নতুন নয়। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে তাদের সখ্যতা দেখেছে দর্শক। একে অন্যের জন্মদিন পালন, শুভেচ্ছা জানানো, ঘুরতে যাওয়া – সবই ছিল খোলা বইয়ের মতোই।
বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন আলভী I স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দেশে ফেরেননি অভিনেতা।
স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আলভী জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন না ইকরা কেন এমন সিদ্ধান্ত নিয়েছে। সেই মুহূর্তে তিনি কথা বলার মানসিক অবস্থায় ছিলেন না বলেও দাবি করেন। দ্রুত দেশে ফিরে পুরো ঘটনা নিয়ে জানাবেন বলেও নিশ্চিত করেন। যদিও তার ফেসবুক এরই মধ্যে ডিএকটিভ পাওয়া গেছে।
বাহানা বা অন্য যে কারণেই হউক স্ত্রীর শেষ বিদায়ে নেই তিনি। মায়ের মুখ দেখতে দেননি সন্তানকেও। তিথির সঙ্গে অভিনেতার যে পরকীয়ার সম্পর্ক, সময়ের সঙ্গে সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। ইকরার পরিবার আলভী ও তিথির বিচার দাবি করছে।