Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - জাতীয় - পেঁয়াজ-মসলার ঝাঁঝে পুড়ছে বাজার, আবারও বাড়ল নিত্যপণ্যের দাম

    পেঁয়াজ-মসলার ঝাঁঝে পুড়ছে বাজার, আবারও বাড়ল নিত্যপণ্যের দাম

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • May ২৩, ২০২৬
    • ১২:১৭ পিএম
    পেঁয়াজ-মসলার ঝাঁঝে পুড়ছে বাজার, আবারও বাড়ল নিত্যপণ্যের দাম

    সামনে ঈদ। সাধারণ মানুষের মনের অবস্থা বেশ নাজুক। নিত্যপণ্যের লাগামহীন দামের ধকলেই পকেটের দুরবস্থা। এরমধ্যে এখনো অনেকে কোরবানীর পশু কিনতে পারেননি। কয়েক বছর ধরে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই শেষ হয়ে যাচ্ছে তাদের আয়ের বড় একটি অংশ। এরমধ্যে ঈদের খরচ কীভাবে ম্যানেজ করবেন সেই ভাবনায় পড়েছেন সীমিত আয়ের মানুষ।

    সাধারণ মানুষ বলছেন, আওয়ামী সরকার নিত্যপণ্যের দাম সহনীয় করতে পারেনি। পরে ইউনূস সরকারের সময় তা আরো লাগামহীন হয়েছে। বর্তমান বিএনপি জোট সরকারের সময়েও জিনিসপত্রের দামের লাগাম টানা যাচ্ছে না। এখনো তা ছুটছে তো ছুটছেই। কিন্তু সরকারের কোন উদ্যোগ নেই। অথচ আগামী বাজেটের পরে জীবনযাত্রার খরচ বাড়বে। সবকিছুর দাম বাড়বে। চাল আটা রুটির দামও বাড়বে।

    অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে আসছে বাজেটে। এটি হলে এ বাড়তি করের আওতায় পড়বে প্রায় ২৮টি কৃষিপণ্য। অর্থাৎ বহুল ব্যবহৃত ধান, চাল, আটা, গম, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, রসুনসহ প্রায় সব ধরনের কৃষিপণ্যের দাম বাড়তে পারে। সঙ্গে বেড়ে যাবে এসব পণ্য থেকে প্রক্রিয়াজাত কৃষি ও খাদ্যপণ্য।

    এদিকে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরো এক দফা বেড়েছে। সরবরাহ সংকটের অজুহাতে সবজির বাজার এখন চড়া, আর মাছ ও মাংসের দোকানে গিয়ে দাম শুনেই ফেরত আসতে দেখা গেছে অনেক ক্রেতাকে। বাজারে দাম বেড়ে রেকর্ড করেছে কাঁচা পেঁপে। মানভেদে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ১০০ টাকা পর্যন্ত। দুই সপ্তাহের বেশি সময় ধরে বাড়ছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা। ঈদকে সামনে রেখে মসলার দাম আগে থেকেই বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা।

    শান্তিনগর বাজারে বাজার করতে আসা ব্যবসায়ী মোহাম্মদ হুমায়ুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসার অবস্থা ভালো না। এদিকে প্রতি সপ্তাহেই বাজারে এসে দেখি নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। সবজি, মাছ কিংবা মাংস বাজারে কোনো কিছুতেই হাত দেয়ার উপায় নেই। এভাবে চললে আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা খেয়ে-পরে বাঁচবে কীভাবে?

    ব্যবসায়ীরা অবশ্য যথারীতি পাইকারি বাজারে সরবরাহ ঘাটতি এবং পরিবহন খরচ বাড়ার ওজুহাত দিচ্ছেন। তবে ক্রেতাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ার কারণেই বারবার সাধারণ মানুষকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে।

    ক্রেতাদের অভিযোগ, বাজারে নিত্যপণ্যের দাম ধারাবাহিকভাবে বাড়লেও মানুষের আয় সে হারে বাড়ছে না। ফলে সীমিত আয়ের পরিবারগুলোকে প্রতিদিনের বাজার করতেই হিমশিম খেতে হচ্ছে।

    কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে ডিম, সবজিসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়িয়েছেন। ফলে সাধারণ মানুষের জীবনযাপন এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। বিশেষ করে সীমিত ও প্রান্তিক আয়ের মানুষের অবস্থা অত্যন্ত করুন। পণ্যের দাম বাড়ানো হলেও বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ খুব কম দেখা যাচ্ছে।

    রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহের তুলনায় টমেটো, গাজর, ফুলকপি, আলু ও লাউয়ের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। সপ্তাহের শুরুতে প্রতি কেজি টমেটো ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০০ টাকায় উঠেছে। গাজর ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। ফুলকপিও ৮০/৯০ টাকা থেকে বেড়ে এখন ১০০ টাকায় পৌঁছেছে। কাঁচা পেঁপে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে। যে লাউ গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে তা গতকাল বিক্রি হয়েছে ১০০ টাকায়। নি¤œ আয়ের মানুষের ভরসার সবজি আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকায় দাঁড়িয়েছে। তবে কয়েকটি সবজির দামে সামান্য স্বস্তি ফিরেছে। লম্বা বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমে এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মূলার দামও ৮০ টাকা থেকে কমে হয়েছে ৬০ টাকা। এ ছাড়া ঢেঁড়শ ৬০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ও পটল ৮০ টাকা।

    দুই সপ্তাহের বেশি সময় ধরে পেঁয়াজের দাম বাড়ছে। গত সাত দিনের ব্যবধানে নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা। ঈদকে সামনে রেখে দফায় দফায় অতিমুনাফার লোভে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুধু পেঁয়াজই নয়, সব ধরনের মসলাজাতীয় পণ্যের দাম ও খুচরা বাজারে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

    প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ দোকানিকে ৫৫ ও অল্প কিছু দোকানে এখনো ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। সপ্তাহখানেক আগে পণ্যটির দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহেও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছিল ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। অর্থাৎ দুই সপ্তাহে এই পণ্যটির দাম বাড়ল অন্তত ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

    বিক্রেতারা বলছেন,  দুই সপ্তাহ ধরেই পেঁয়াজের দাম একটু একটু করে বাড়ছে। কোরবানির ঈদের আগে প্রতি বছরই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। পাইকারিতে বেশি দাম দিয়ে কেনার কারণে খুচরাতেও দাম বেড়েছে।

    এদিকে শুরু পেঁয়াজ নয় অন্যান্য মসলার দামও বাড়তি। এর মধ্যে প্রতি কেজি জিরায় ৫০ টাকা, লবঙ্গ ১০০ টাকা এবং এলাচের দাম বেড়েছে বাজার ও এলাকাভেদে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। তবে এখনো পর্যন্ত আদা ও রসুনের দামে খুব বেশি অস্থিরতা নেই।

    গত সপ্তাহে বেড়ে যাওয়া ডিমের দামে কোনো পরিবর্তন নেই। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অবশ্য শুধু ডিম বিক্রি করে এমন কিছু দোকানে ১৪৫ টাকায়ও কেনা যাচ্ছে ডিম, কোন কোন দোকানিকে অবশ্য ১৫৫ টাকাও দাম চাইতে দেখা গেছে। হাঁসের ডিম ২০০ টাকা ডজল আর দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

    সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় খুচরা পর্যায়ে ডিমের দাম ডজনে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।  ব্রয়লার মুরগির দামেও খুব একটা পরিবর্তন নেই। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। সেই হিসাবে কোথাও কোথাও ৫ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগির দামও কমে ৩৭০ টাকা থেকে ৩৫০ টাকায় নেমেছে। তবে পাকিস্তানি লেয়ার মুরগির বাজারে দেখা গেছে উল্টো চিত্র। সপ্তাহখানেক আগে ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হওয়া এ মুরগি এখন কেজিতে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

    ক্রেতারা বলছেন, সবজির দাম বাড়ার পাশাপাশি মাছ ও গরুর মাংসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। ফলে অনেক পরিবার এখন প্রয়োজনের তুলনায় কম বাজার করতে বাধ্য হচ্ছে।

    বরাবরের মত গতকালও মাছের দাম চড়াই ছিল। চাষের তুলনায় দেশী মাছের দাম এখনো অনেক বেশি। ইলিশের দাম বরাবরের মতোই আকাশ ছোয়া। প্রতি কেজি পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা (জীবিত ও মৃতের উপরেও দাম নির্ধারণ), রুই ২৪০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, দেশি টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, বেলে ৩৫০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, আকার ভেদে চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, পাবদা ৩৫০, কৈ ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা, টাকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঁচ মিশালি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১ কেজি সাইজের ইলিশ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা, ৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হয়, পাশাপাশি ছোট জাটকা সাইজের ইলিশ (২০০ গ্রাম সাইজের ছোট মাছ) বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়। ইলিশের দাম সাইজের ওপর নির্ভর করছে বলে জানান বিক্রেতারা।

    মাছ ব্যবসায়ীরা বলছেন, মাছের দাম আগে যেমন ছিল, এখন তেমনই রয়েছে। তবে দিনে ও রাতে মাছের দাম সব সময় একই থাকে না। বাজারে বেশি মাছ আসলে দাম কমে।

    আরো পড়ুন: টিকা নিয়েও বাড়ছে হাম, ঈদের ভিড়ে সংক্রমণ বাড়ার বড় শঙ্কা

    • ডেইলি নিউজ, পেঁয়াজ, বাজার, মসলা, শীর্ষ সংবাদ

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.