Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - জাতীয় - ঢাকাবাসীর জন্য সুখবর

    ঢাকাবাসীর জন্য সুখবর

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • May ২১, ২০২৬
    • ৪:৩৩ পিএম
    ঢাকাবাসীর জন্য সুখবর

    ঢাকাবাসীর জন্য সুখবর। আবারো সহনীয় পর্যায়ে নেমেছে ঢাকার বাতাস। গতকাল বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ছিল ৮৭। আর বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৯তম। গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এমন তথ্যই জানিয়েছে। এদিকে মঙ্গলবার বায়ুদূষণে বিশ্বের ১২২ নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল ৪র্থ। আর বায়ুর মান ছিল ১৫৬। সোমবার ঢাকার অবস্থান ছিল ১৭তম। আর স্কোর ছিল ৮২। রবিবার ঢাকার স্কোর ছিল ৭৮। আর ঢাকার অবস্থান ছিল ২২ নম্বরে। শনিবারও স্বস্তির খবর দিয়েছিল সংস্থাটি।

    ওই দিন ১২১টি দেশের তালিকার ঢাকার অবস্থান ছিল ৩৮তম। স্কোর ছিল ৬২। শুক্রবার ঢাকার অবস্থান ছিল ৫৯তম। আর ঢাকার দূষণের স্কোর ছিল ৫০। বৃহস্পতিবার দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। স্কোর ছিল ১৬৬। বুধবার বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৩৫তম। আর স্কোর ছিল ৬০। মঙ্গলবার ও সোমবার (১১ ও ১২ মে) দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল শীর্ষে। মঙ্গলবার ও সোমবার বায়ুর মান ছিল যথাক্রমে ১৯৮ ও ১৯৫।

    সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ। বায়ুমান সূচকে রিয়াদের স্কোর ছিল ৩৬৪। তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর, যার স্কোর ছিল ২৬৮। ১৭২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। চতুর্থ স্থানে ছিল ফিলিপাইনের শহর ম্যানিলা, এই শহরের স্কোর ১৬০ এবং তালিকার পঞ্চম স্থানে ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু, যার স্কোর ১৫৯।

    বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর মানে বাতাস ভালো, ৫১ থেকে ১০০ স্কোরে বাতাস মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর বাতাসকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর করে তোলে। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

    দূষিত শহরের তালিকায় দীর্ঘ দিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে মেগাসিটি ঢাকা। নির্মল বায়ুর জন্য বাজেট আবশ্যক এবং তা কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। তিনি বলেন, বর্তমানে বায়ুদূষণ এমন এক জটিল সংকটে পরিণত হয়েছে, যেখানে পরিবেশ, জনস্বাস্থ্য, নগরায়ন এবং অর্থনীতি সবকিছুই একই সুতোয় গাঁথা। বছরের বেশিরভাগ সময়ই ঢাকা শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করে। লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৫ সালের গেøাবাল লিভেবিলিটি ইনডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। তার মতে, বায়ুদূষণের কারণগুলোর মধ্যে প্রাকৃতিক ও আবহাওয়াজনিত কারণ, নগর পরিকল্পনায় ঘাটতি, আইনের দুর্বলতা, আইন প্রয়োগের সীমাবদ্ধতা, ভৌগোলিক কারণ এবং জনসংখ্যার ঘনত্ব অন্যতম।

    তিনি বলেন, বাংলাদেশে বায়ুদূষণের প্রধান হটস্পট হলো ঢাকা মেগাসিটি এবং এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চল যেমন সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ, যেখানে অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার কারণে দূষণ চরমে পৌঁছায়। এছাড়া চট্টগ্রাম ও সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প এবং স্টিল মিল এলাকাগুলোও বায়ুদূষণের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। বায়ুদূষণের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য। পরিবেশ বাজেটের গুরুত্ব সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে বায়ুদূষণের বাস্তবতায়।

    তিনি আরো বলেন, নির্মল বায়ু কেবল একটি আরামদায়ক বিষয় নয়; এটি মানুষের বেঁচে থাকার মৌলিক উপাদান। দূষিত বায়ুর কারণে শ্বাসযন্ত্রের রোগ, হাঁপানি, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা মানুষ এ ঝুঁকির মুখে বেশি থাকে। তাই পরিবেশ বাজেটে যদি বায়ুর মান পর্যবেক্ষণ, দূষণের উৎস নিয়ন্ত্রণ, ইটভাটা আধুনিকায়ন, যানবাহনের ধোঁয়া কমানো এবং শিল্পকারখানায় পরিশোধন প্রযুক্তি স্থাপনের মতো বিষয়গুলোর জন্য পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে নির্মল বায়ুর লক্ষ্য অধরাই থেকে যাবে।

    তার মতে, বাংলাদেশের পরিবেশ বাজেটের একটি বড় দুর্বলতা হলো বাস্তবায়নের ঘাটতি। অনেক সময় প্রকল্প নেয়া হয়, বরাদ্দও দেয়া হয়, কিন্তু সেগুলোর মাঠপর্যায়ের প্রভাব অল্পই থাকে। এর পেছনে একাধিক কারণ আছে। কোথাও জনবলের অভাব, কোথাও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি, কোথাও আবার বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব।

    তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয় একা কাজ করে পরিবেশ রক্ষা করতে পারে না; এর সঙ্গে সড়ক পরিবহন, শিল্প, বিদ্যুৎ, স্থানীয় সরকার, গৃহায়ন, বন বিভাগ এবং শিক্ষা খাতেরও সংশ্লিষ্টতা রয়েছে। এক মন্ত্রণালয় যদি বায়ুদূষণ কমাতে কাজ করে, কিন্তু অন্য মন্ত্রণালয়ের নীতিতে দূষণ উৎস রয়ে যায়, তাহলে ফল খুব সীমিত হবে। তাই পরিবেশ বাজেটকে সমন্বিত রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসেবে দেখতে হবে। বাজেটের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরেও পরিবেশ খাতের বরাদ্দ খুব শক্তিশালী ছিল না, তবে ২০২৫-২৬ সালে কিছুটা অগ্রগতি দেখা যায়।

    তবু এই অগ্রগতি কাগজে-কলমে যতটা আশাব্যঞ্জক, বাস্তবে ততটা নয়। কারণ পরিবেশ খাতের সমস্যা এমন নয় যে, শুধু সামান্য অর্থ বাড়ালেই তা দূর হয়ে যাবে। এখানে প্রয়োজন ধারাবাহিকতা, পরিকল্পনা, আইন প্রয়োগ, তদারকি এবং জনগণের অংশগ্রহণ। বাজেটের সংখ্যা বাড়া মানে যদি কেবল কাগজে উন্নতি হয়, কিন্তু নগরের বাতাস আগের মতোই বিষাক্ত থাকে, তাহলে সেই উন্নতি আসলে অর্থহীন। বাংলাদেশের মতো জনবহুল দেশে বায়ুদূষণ একটি নীরব মহামারির মতো কাজ করছে। কিন্তু অনেক সময় এটি তেমন গুরুত্ব পায় না, যতটা পাওয়া উচিত। বাজেটের আলোচনায় বড় প্রকল্প, সেতু, রেলপথ বা শিল্পায়ন বেশি গুরুত্ব পায়। অথচ শহরের বাতাস যদি প্রতিদিন বেশি বিষাক্ত হয়, তাহলে এসব উন্নয়ন প্রকল্পের মানবিক মূল্য কমে যায়। সামগ্রিকভাবে বলা যায়, একটি দেশের নাগরিক স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং টেকসই অর্থনীতি সরাসরি জড়িয়ে আছে বাতাসের মানের সঙ্গে। বায়ুদূষণ রোধে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে একটি সুপরিকল্পিত বাজেটের আওতায় স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিলে ‘ক্লিন এয়ার’ বা নির্মল বাতাস নিশ্চিত করা অবশ্যই সম্ভব।

    একটি দূষণমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে উচ্চ বাজেটভিত্তিক পদক্ষেপের কোনো বিকল্প নেই, যার জন্য জাতীয় বাজেটে বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন। এর অধীনে জাতীয় পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা, ডিজেলচালিত যানের পরিবর্তে ইলেকট্রিক বাস ও মেট্রোরেলের ব্যবহার দেশব্যাপী স¤প্রসারণ করা এবং বিদ্যুৎ উৎপাদনে সোলার বা বায়োগ্যাসের মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো উচিত। সেই সঙ্গে শহর ও শিল্পাঞ্চলে ইকো-জোন স্থাপন, বায়ুমান উন্নয়নে কর ছাড় দেয়া, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বিনিয়োগ বাড়ানো এবং বায়ুদূষণ কমানো জন্য ফান্ড তৈরি করা দরকার। নির্মল বাতাস কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার; তাই স্বল্প বাজেটের নাগরিক দায়িত্ব থেকে শুরু করে উচ্চ বাজেটের রাষ্ট্রীয় নীতি প্রতিটি পদক্ষেপেরই সঠিক বাস্তবায়ন এখন সময়ের দাবি।

    আরো পড়ুন: টিকা নিয়েও বাড়ছে হাম, ঈদের ভিড়ে সংক্রমণ বাড়ার বড় শঙ্কা

    • আলোচিত সংবাদ, ডেইলি নিউজ, বায়ুদূষণ

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.