Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - জাতীয় - ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া: ২০ বছরের রেকর্ড ভাঙার শঙ্কা

    ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া: ২০ বছরের রেকর্ড ভাঙার শঙ্কা

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • March ১৮, ২০২৬
    • ৭:৫২ পিএম
    ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া: ২০ বছরের রেকর্ড ভাঙার শঙ্কা

    এবারের ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে পারে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

    বার্তায় বলা হয়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে দেশের বিভিন্ন রুটে বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বুধবার থেকে রাজধানীসহ বিভিন্ন নগরের সিটিবাসেও এ নৈরাজ্য শুরু হয়েছে। নৌপথের বেশিরভাগ রুটেও একই চিত্র দেখা যাচ্ছে। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

    যাত্রী সংখ্যা ও পর্যবেক্ষণ

    যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের ঈদে ঢাকা ও অন্যান্য জেলা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রী চলাচল করতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন সিটি সার্ভিসে আরও প্রায় ৬০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াতের সম্ভাবনা রয়েছে।

    গত ১৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত যাত্রী চলাচল, অগ্রিম টিকিট ব্যবস্থাপনা, সরকারি নিয়ন্ত্রণ কার্যক্রম এবং পরিবহন মালিক-শ্রমিকদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    ৮৭ শতাংশ বাসে অতিরিক্ত ভাড়া

    সংগঠনটির দাবি, এবারের ঈদে প্রায় ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধির চিত্র: ঢাকা–পাবনা: ৫৫০–৬০০ টাকা থেকে ১২০০ টাকা, ঢাকা–নাটোর: ৫৫০–৫৮০ টাকা থেকে ১২০০ টাকা, ঢাকা–রংপুর: ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা, ঢাকা–নোয়াখালী: ৫০০ টাকা থেকে ৮০০ টাকা, ঢাকা–লক্ষ্মীপুর: ৫০০ টাকা থেকে ৭০০ টাকা, ঢাকা–রামগঞ্জ: ৩৫০ টাকা থেকে ৮০০ টাকা, ঢাকা–ময়মনসিংহ (লোকাল): ২৫০ টাকা থেকে ৬০০ টাকা, ঢাকা–খুলনা: ৫০০ টাকা থেকে ৮০০ টাকা, চট্টগ্রাম–লক্ষ্মীপুর: ৪০০ টাকা থেকে ৮০০ টাকা, চট্টগ্রাম–ভোলা: ৪৫০ টাকা থেকে ৯০০ টাকা

    এছাড়া ট্রাক ও পিকআপেও যাত্রী পরিবহন করে জনপ্রতি ৫০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    পর্যবেক্ষণে আরও দেখা গেছে— ৫২ আসনের বাসেও ৪০ আসনের ভাড়া নেওয়া হচ্ছে।  সিএনজি ও ডিজেল বাসের ভিন্ন ভাড়া উপেক্ষা করা হচ্ছে।নির্দিষ্ট গন্তব্যের টিকিট না দিয়ে দূরের গন্তব্যের টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে (যেমন: চট্টগ্রামের বদলে সাতকানিয়া/বান্দরবান)

    অতিরিক্ত ভাড়ার পরিমাণ

    সমিতির হিসাব অনুযায়ী— দূরপাল্লায়: ৪০ লাখ ট্রিপের ৮৭% যাত্রী গড়ে ৩৫০ টাকা বেশি দিচ্ছে → প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা সিটি বাসে: ৬০ লাখ ট্রিপের ৮৭% যাত্রী গড়ে ৫০ টাকা বেশি দিচ্ছে → প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা। মোট অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে প্রায় ১৪৮ কোটি টাকা।

    সংগঠনটির মতে, অতিরিক্ত ভাড়ার পেছনে কয়েকটি কারণ কাজ করছে—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঈদকেন্দ্রিক চাঁদাবাজি, পরিবহন খাতে বাড়তি খরচ, শ্রমিকদের বোনাস আদায়। এছাড়া ভিজিল্যান্স টিমে যাত্রী সংগঠনের প্রতিনিধিত্ব না থাকায় এই নৈরাজ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

    এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যাত্রী কল্যাণ সমিতি যে সুপারিশগুলো দিয়েছে— গণপরিবহনে ডিজিটাল পেমেন্ট চালু করা, নগদ লেনদেন বন্ধ করা, সড়ক ও মহাসড়কে সিসি ক্যামেরা মনিটরিং, আইন প্রয়োগ জোরদার করা।

    আরো পড়ুন: রোজার ঈদ নিয়ে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস

    • ঈদ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া, ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া, ডেইলি নিউজ, রোজার ঈদ, শীর্ষ সংবাদ

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.