গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯২৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, ঢাকা বিভাগে ৮৩১ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এর মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১১৪ জন রোগী। অন্যদিকে আক্রান্তদের মধ্যে থেকে হাসপাতাল ছেড়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
এদিকে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।