Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - বিশ্ব অর্থনীতি - এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • May ২৭, ২০২৬
    • ১১:১৭ এএম
    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    আসন্ন ঈদে কোরবানির পশুর চামড়া কিনতে প্রায় ২ হাজার কোটি টাকা বাজারে ছেড়েছেন ট্যানারি ব্যবসায়ীরা। প্রায় ১ কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের। তবে প্রতিবারের মতো এবারো সরকারনির্ধারিত দামে চামড়া কেনা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন খাতসংশ্লিষ্টরা। এ ছাড়া অতিরিক্ত গরম, সংরক্ষণে দুর্বলতা ও পরিবহন জটিলতায় এবারো বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

    বাণিজ্য মন্ত্রণালয় জানাচ্ছে, চামড়ার ন্যায্যমূল্য ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠে থাকবে তাদের মনিটরিং টিম। কোরবানির পশুর চামড়া যাতে পাচার হয়ে না যায়, সে লক্ষ্যে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

    সংশ্লিষ্টরা জানান, গত বছর থেকে ২ টাকা বাড়িয়ে এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভিতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা। এই হিসাবে গরুর চামড়ার দাম কমবেশি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হওয়ার কথা। কয়েক বছর ধরে ৩ থেকে ৫০০ টাকার বেশি বিক্রি হচ্ছে না গরুর চামড়া।

    অপরদিকে ছাগলের চামড়া কেউ কিনছেই না। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন দেশের কাঁচা চামড়া সংগ্রহ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকারী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। কোরবানির ঈদে সারা দেশ থেকে সংগৃহীত পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ও ট্যানারি মালিকদের কাছে বিক্রির মূল কাজটি এই সংগঠনের সদস্যরা নিয়ন্ত্রণ করেন।

    এই সংগঠনের সাবেক সভাপতি আফতাব খান জানান, আন্তর্জাতিক বাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ লেদার ওয়ার্কিং গ্রুপ আন্তর্জাতিক পরিবেশগত সনদ অর্জন করতে পারেনি। পাশাপাশি সাভারের ট্যানারিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিপূর্ণভাবে কার্যকর না হওয়ায় এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এখন দেশের চামড়া চীন ছাড়া আর কোথাও রপ্তানি করা যাচ্ছে না। ফলে গত কয়েক বছর চামড়ার দাম পাওয়া যাচ্ছে না।

    আসন্ন ঈদে চামড়া সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাঁচা চামড়া সংগ্রহ করতে তারা এখনো টাকা পাননি ট্যানারি মালিকদের কাছ থেকে। দুই একদিনের মধ্যে টাকা পেলে চামড়া কেনার টার্গেট ঠিক করবেন।

    এসব বিষয় নিয়ে ট্যানারি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ব্যাংকিং সহায়তা না পাওয়ায় বাজারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে পারছেন না। ব্যবসার মূলধন থেকে অর্থ বরাদ্দ দিয়ে চামড়া কেনার উদ্যোগ নিচ্ছেন। ন্যয্য দামে চামড়া সংগ্রহের জন্য মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে প্রয়োজনীয় অর্থ বিতরণ শুরু করেছেন বলেও জানান তারা।

    চামড়ার দাম কম প্রসঙ্গে ট্যানারি মালিকরা জানাচ্ছেন, সচেতনতার অভাবে অনেকে সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারেন না। সময়মতো লবণ না দেয়ায় চামড়া পচে যায়।

    ফলে কাক্সিক্ষত দামও পাওয়া যায় না। চলতি মৌসুমে গ্রীষ্মের গরমের পাশাপাশি প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণের কারণেও চামড়া ব্যবস্থাপনা কঠিন হয়ে যেতে পারে বলে ট্যানারি মালিকরা আশঙ্কা করছেন।

    বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত উল্লাহ জানান, আসন্ন ঈদের মৌসুমে দেশের ট্যানারি শিল্পগুলো প্রায় ১ কোটি পিস লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহের টার্গেট নিয়েছে। এজন্য তারা প্রায় ২ হাজার কোটি টাকার বাজেট রাখছেন।

    এর একটি অংশ মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমে বাজারে ছাড়ছেন। এই বাজেট থেকে তারা চামড়া প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন রাসায়নিক দ্রব্যও সংগ্রহ করেছেন। তবে ব্যাংক সহায়তা পেলে তাদের বাজেট আরো বাড়ত।

    তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেয়ার পরও ব্যাংকগুলো চামড়া কিনতে কোনো ঋণ দেয়নি। রপ্তানির বিপরীতে সরকার কিছু অর্থ ছাড় করেছে, যা ৭০ থেকে ৮০ কোটি টাকার বেশি হবে না। ফলে বাজারের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দিতে পারেননি বলে জানান এই ট্যানারি মালিক।

    সারা দেশে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বিভাগওয়ারি সমন্বয়ক টিম গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারা দেশ থেকে সুষ্ঠুভাবে চামড়া প্রক্রিয়াজাত ও পরিবহন নিশ্চিত করতে দেশে ডিসি ও ইউএনওদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

    এছাড়া ট্যানারি মালিকদের সুপারিশে লবণ ছাড়া চামড়া পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময় শেষে দেশের অভ্যন্তরে কোরবানির পশুর চামড়া পরিবহনে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন এবং কাঁচা চামড়া পাচার বন্ধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে তদারকি বাড়াতে বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

    আরো পড়ুন: কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    • ঈদ, কোরবানি, চামড়ার দাম, ডেইলি নিউজ, শীর্ষ সংবাদ

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.