Close Menu
    What's Hot

    ১০ ক্ষমতাচ্যুত বিশ্বনেতা: যাদের পতনে কেঁপে উঠেছিল বিশ্ব

    July ২৪, ২০২৬

    আর্জেন্টিনা-স্পেন-ব্রাজিলসহ কোন দেশ কতবার বিশ্বকাপ জিতলো

    July ১৬, ২০২৬

    ইনকিলাব মঞ্চে ফাটল: জাবের-জুমার বিদায়ে রহস্য!

    July ১০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    English
    ডেইলি নিউজ
    • জাতীয়
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিশ্ব
    • প্রবাস
    • শিক্ষা
    • চাকরি
    • প্রযুক্তি
    • ফিচার
    • খেলা
    • বিনোদন
    YouTube
    Search
    ডেইলি নিউজ
    Home - প্রযুক্তি - পৃথিবীর সীমারেখা ছাড়িয়ে চাঁদের দেশে, রহস্যময় পুতুল ‘রাইজ’

    পৃথিবীর সীমারেখা ছাড়িয়ে চাঁদের দেশে, রহস্যময় পুতুল ‘রাইজ’

    Picture of ডেস্ক রিপোর্ট

    ডেস্ক রিপোর্ট

    • April ৫, ২০২৬
    • ৮:১৬ পিএম
    পৃথিবীর সীমারেখা ছাড়িয়ে চাঁদের দেশে, রহস্যময় পুতুল ‘রাইজ’

    নরম তুলতুলে হাসিমুখের ছোট্ট পুতুলটির নাম ‘রাইজ’, নাসার আর্টেমিস–২ চন্দ্র মিশনের মাসকট। মাথায় তারাখচিত ক্যাপ আর মুকুটের মতো অংশে সবুজ-নীল রঙের ছোঁয়ায় এ মাসকটে যেন ভেসে উঠেছে পৃথিবীর ছবি, যে ছবি কেবলমাত্র চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকালেই দেখা যায়। হাঁ, ছোট্ট শিশু লুকাস ইয়েই’র সব ভালোবাসা একটি ছোট্ট পুতুলের রূপ নিয়ে চাঁদের পথে যাত্রা করেছে আর্টিমিস-২ এ চড়ে।

    দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মহাকাশের প্রতি প্রবল কৌতুহল আর ভালোবাসা থেকেই পুতুলটির ছবি এঁকেছিল আট বছর বয়সী লুকাস ইয়েই। বিশ্বব্যাপী আয়োজিত ‘মুন মাসকট’ প্রতিযোগিতায় চন্দ্র মিশনের টিকিট পেয়ে যায় ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লুকাসের তৈরি ‘রাইজ’।

    ৫০ দেশের দুই হাজার ৬০০ জনের বেশি অংশগ্রহণকারী এতে অংশ নেয়। চন্দ্রাভিযানের মাসকট তৈরিতে এটিই প্রথম কোনো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, যেখানে যে কারও অংশ নেওয়ার সুযোগ ছিল। নাসার আর্টেমিস–২ মিশনে মহাকাশচারীদের সঙ্গী পুতুল ‘রাইজ’ ইতোমধ্যে পৃথিবীর সীমারেখা পার হয়ে প্রবেশ করেছে চাঁদের অক্ষে।

    আর্টেমিস–২ মিশনে ‘রাইজ’ শুধু নভোচারীদের সঙ্গ দেওয়ার জন্য নয়, গুরুত্বপূর্ণ কাজও আছে তার। ‘রাইজ’কে তৈরি করা হয়েছে জিরো-গ্রাভিটি ইন্ডিকেটর হিসেবে। অর্থাৎ, মহাকাশযান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ ছাড়িয়ে ওজনহীন অবস্থায় পৌঁছাবে, তখন এই পুতুলটি শূন্যে ভাসা শুরু করবে, যা মহাকাশচারীদের জন্য একটি দৃশ্যমান সংকেত।

    উৎক্ষেপণের পর প্রথম ৮ মিনিট চার নভোচারীর সঙ্গে ‘রাইজ’ও সিটে বসে ছিল। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে মহাকাশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভাসতে শুরু করে এটি। আর্টেমিস–২ মিশনের মহাকাশচারী রিড ওয়াইজম্যান বলেন, ‘গভীর মহাকাশে যেখানে জটিল যন্ত্রপাতি দিয়ে সবকিছু নিয়ন্ত্রিত, সেখানে এই ইন্ডিকেটরটি একটি মানবিক স্পর্শ, যা আমাদের মহাকাশ অভিযানে খুবই গুরুত্বপূর্ণ।’

    ‘রাইজ’ নামটি এসেছে বিখ্যাত ‘আর্থরাইজ’ ছবির অনুপ্রেরণা থেকে। ১৯৬৮ সালে অ্যাপোলো–৮ মিশনের সময় তোলা হয়েছিল ছবিটি। পুতুলটির ডিজাইনেও সেই ঐতিহাসিক মুহূর্তের ছাপ রয়েছে। যদি আর্টেমিস–২ মিশন সফল হয়, তবে লুকাসের ‘রাইজ’ও প্রায় ২ লাখ ৫০ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ১০ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসবে। ছোট্ট এক শিশুর কল্পনা ও ভালোবাসার ছবি ‘রাইজ’ যদি শেষ পর্যন্ত চাঁদে পৌঁছায়, তবে সেটিই ২০২৮ সালে আর্টেমিস–৪ মিশনের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

    • আলোচিত সংবাদ, চন্দ্র মিশনের মাসকট, নাসার আর্টেমিস–২

    আলোচিত সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    সর্বশেষ সংবাদ

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে

    বাজেটের পরও বাড়েনি কোনো পণ্যের দাম: প্রধানমন্ত্রী

    যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

    জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় যেভাবে

    ডেঙ্গুর বিপদ সংকেত! ঝুঁকিতে ঢাকা

    আরিয়ানা গ্রান্ডের নতুন গান ‘হ্যাট দ্যাট আই মেইড ইউ লাভ মি’ প্রকাশ

    উচ্চশিক্ষিত সন্তান তবু মায়ের করুণ মৃত্যু

    যুক্তরাজ্যে ধর্মীয় ছুরির আড়ালে হত্যাকাণ্ড: যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

    ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় কে?

    ১০৪ বছর বয়সে হজ পালন: এমবাহ মার্সিয়াহর অনুপ্রেরণার গল্প

    অপ্পো রেনো ১৬ ৫জি এর দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

    এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা, ব্যাংক অর্থায়ন না পেয়ে বিপাকে ব্যবসায়ীরা

    কোরবানির মাংস বণ্টনের নিয়ম কী? ফজিলত ও হাদিসসহ বিস্তারিত

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাংলা অনুবাদ সহ পুরো দোয়া

    ঢাকার হাটে পর্যাপ্ত কোরবানির পশু, তবু চড়া দাম—জমেনি কেনাবেচা!

    ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলো

    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    © 2025 Daily News BD. All rights reserved.
    Designed and Developed by Labartise.

    © 2025 Daily News BD. All rights reserved. Designed and developed by Labartise.
    • ডেইলি নিউজ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.